আবদুল মান্নান সরকার
আবদুল মান্নান সরকার
জন্ম : 26th April
Followers : 0

বায়োগ্রাফি : আবদুল মান্নান সরকার। পিতা : এমদাদ আলী সরকার ছিলেন শিক্ষক, মাতা : নূরজাহান বেগম গৃহিণী। তিন বোন, চার ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ। জন্ম ১৯৫২ সালে পাবনা জেলার বেড়া উপজেলার বৃ-শালিকা গ্রামে মাতুলালয়ে। পেশা : অধ্যাপনা। স্ত্রী : হোসনে আরা বেগম, উপ-পরিচালক হিসেবে অবসর নেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন থেকে। বাল্য ও কৈশোর কেটেছে পদ্মা, বড়াল বিধৌত পাথারের উদার প্রকৃতি ও মানুষের মাঝে। সেই কৈশোর কাল থেকে ছিল পাথারের বাথানগুলোতে আসা-যাওয়া, সময় কেটেছে বাথানের মইষাল-রাখালদের সাথে, আর নদী-খাল-বিলে মাছ ধরে। তারপর তরুণ বয়সে রাজনীতির কর্মী হিসেবে সাধারণ মানুষের সাথে জানাশোনা। ১৯৯৫ থেকে লেখালেখি শুরু। প্রকাশিত গ্রন্থ : উপন্যাস- ‘পাথার’, ‘যাত্রাকাল’, ‘কৃষ্ণপক্ষ’, ‘নয়াবসত’, ‘অচিন মানুষ’, ‘আনন্দ’। গল্পগ্রন্থ : ‘দুই দিগন্তের যাত্রী’, নিরাকের কাল, ‘নীল পাথরের বিষ’। কাব্য : ‘তোমার পায়ের ধুলো হবো’, ‘এলোকেশীর সাতকাহন’, ‘নীরবতার গান’। পুরস্কার ও সম্মাননা : কথাসাহিত্যে জীবনানন্দ পুরস্কার-২০১৮, সম্মাননা, বাংলা বিভাগ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), সম্মাননা, বাংলা বিভাগ (ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া), স্মারক বক্তৃতা : বাংলা বিভাগ (রাজশাহী বিশ্ববিদ্যালয়)।