0
বায়োগ্রাফি : বৃষ্টি ইসলাম এখনকার সময়ের খুব জনপ্রিয় একজন কথা সাহিত্যিক। ১৫ নভেম্বর ঢাকা বিভাগের নরসিংদী জেলায় তাঁর জন্ম হয়। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে নারায়ণগঞ্জে। বাবা মোহাম্মদ মোক্তার হোসেন ও মা শাহিদা বেগমের তিনি একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই অবসর সময়ে লাইব্রেরিতে বসে বই পড়া এবং বড় ভাইয়ের বই পড়ার অভ্যাস থেকে তিনি সাহিত্য জগতের সঙ্গে পরিচিত হন। লেখালেখির মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি পাঠকের হৃদয় জয় করতে চান তিনি-এটাই তাঁর প্রত্যাশা।