0
বায়োগ্রাফি : রাকিব আহসান একজন সাহিত্যপ্রেমী হলেও তিনি মূলত হরর সাহিত্যের একজন একনিষ্ঠ ভক্ত। ১৯৯৭ সালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামারচর গ্রামে জন্ম নেওয়া এই লেখক বর্তমানে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে বসবাসরত। পেশাগত জীবনে তিনি একটি হোমিওপ্যাথি চেম্বারে চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করছেন। চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও আপাদমস্তক এই বইপোকার লেখালিখির প্রতি বেশ ঝোঁক রয়েছে। মূলত শখের বশে লেখালেখি শুরু করলেও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিনি নিয়মিত লেখালেখি করেন। এছাড়াও অমর একুশে বইমেলা ২০২৬-এ একটি যৌথ থ্রিলার সংকলনে প্রকাশিত হয়েছে তার প্রথম গল্প ‘রুম নাম্বার ৩০৪’। সম্প্রতি প্রথম ই-বুক "পরজীবী" প্রকাশিত হয়েছে। “সাদা কফিনের শহর” এটি বর্তমানে লেখকের সবচেয়ে বড়ো এবং দ্বিতীয় ই-বুক।