0
বায়োগ্রাফি : জন্ম: আগস্ট ৫, মুন্সিগঞ্জ জেলায়। থাইল্যান্ডের কিং মংকুট ইউনিভার্সিটি অফ টেকনোলজি থোনবুরি হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স সমাপ্ত করেছেন। পরবর্তীতে স্ক্রিনপ্লে, ফিল্ম ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, অভিনয় এবং গ্রাফিক ডিজাইনের উপর প্রফেশনাল কোর্স করেছেন। লেখালেখির শুরুটা হয় স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার মাধ্যমে। একুশে বইমেলা ২০২৩ এ তার প্রথম গল্পগ্রন্থ ‘আত্মা’ প্রকাশিত হয়। প্রথম উপন্যাস ‘জোছনা ও আঁধারের গল্প’ প্রকাশিত হয় একুশে বইমেলা ২০২৪ এ। দ্বিতীয় উপন্যাস “পাতালঘরের পিশাচ” প্রকাশিত হয় ২০২৫ এর একুশে বইমেলায়। বাংলা সাহিত্যের পাশাপাশি তিনি ইংরেজি সাহিত্যেও লিখছেন। তার দুটি ইংরেজি উপন্যাস: The Mountains Echo My Silence এবং Demon’s Door— বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এবং আরও কিছু বই অচিরেই প্রকাশিত হবে। তিনি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন। তার নির্দেশিত চলচ্চিত্রসমূহ: ‘আনফ্লোরিস্ট’, ‘দ্য আর্টিশান’ ‘হাঙ্গার’, ‘অনামা’, ‘জলিল’, ‘নিতু’, ‘দা ফোক থিয়েটার’ ইত্যাদি। তার নির্দেশিত অধিকাংশ চলচ্চিত্রই বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পুরস্কৃত হয়েছে। লেখালেখির পাশাপাশি তিনি চলচ্চিত্র পরিচালনা, চিত্রনাট্য লেখা, অভিনয় ও সিনেমাটোগ্রাফির কাজে নিয়োজিত রয়েছেন।