আব্দুস সাত্তার সজীব
আব্দুস সাত্তার সজীব
জন্ম : 28th May
Followers : 22

বায়োগ্রাফি : জীবন অধ্যায়ের শুরু ২৮ মে ১৯৯২, যেখানে এখনো লিখে চলেছেন আব্দুস সাত্তার সজীব; রয়েছে আজন্ম লিখে যাওয়ার পণ। জন্ম, সাহিত্যের রস আস্বাদন এবং বেড়ে ওঠা ঢাকা শহরেই। পড়াশোনা অধ্যায়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেছেন। আর চলমান পেশা অধ্যায়ে একজন ব্যবসায়ী। তবে কাছ থেকে যারা তাকে দেখেছেন বা পড়েছেন, তারা জানেন-বৃহৎ একটি অনুচ্ছেদে তিনি একজন বই অনুরাগী হিসেবেই পাঠকমহলে সুপরিচিত। ছোটোবেলা থেকেই গল্প ও উপন্যাসের বই পড়া রোগে আক্রান্ত; ধীরে ধীরে বইয়ের নেশায় আসক্তও হয়ে পড়েন। তার ভাষায়, তিনি এখনো চিকিৎসাধীন। যার ঔষধ হিসেবে বেছে নিয়েছেন- লেখালেখি। এই রোগ এবং তার প্রতিকার, দুটোর প্রতিই তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। জীবনের বাকি অধ্যায় বই ও লেখালেখির সঙ্গেই কাটাতে চান আপাদমস্তক এই বইয়ের মানুষ। যার ভূমিকা ও উৎসর্গ পত্রে বারংবার তার পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চান।